প্রযুক্তিনির্ভর এই যুগে সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। তবে এখানে অনেক ব্যবহারকারীই আছেন যারা চান নিজের বন্ধু ও পরিচিত কাছের মানুষ ছাড়া কেউ যেন তার ফেসবুক প্রোফাইলটাই খুঁজে না পায়। হ্যাঁ, আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টে এমনভাবে অপশন সেট করে রাখতে পারবেন, যাতে আপনার বন্ধুরা ছাড়া আর কেউ খুঁজে পাবেন না আপনাকে। এমনকি ইমেল-আইডি দিয়ে খুঁজলেও নয়। ধাপ-১: প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে একদম ওপরে ডানদিকে যে অ্যারো (arrow) চিহ্নটি রয়েছে, সেটিতে ক্লিক করতে হবে। ধাপ-২: এরপর স্ক্রিনের বা-দিকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। ধাপ-৩: সেখানে 'Who can contact me' লেখাটি দেখতে পাওয়া যাবে। এই লেখাটির ডানদিকে এডিট অপশনটি থাকবে। এরপর সেখানে ক্লিক করতে হবে এবং 'Everyone' এর বদলে 'Friends of friends' অপশনটি রাখতে হবে। এরফলে আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের যারা কমন ফ্রেন্ড, তারাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। ধাপ-৪: এর ঠিক নিচেই অপশন আছে, 'Who Can Look You Up, Using the Email Address You Provided'। এই অপশনটিতে ক...